আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবসকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেলে সিটি ব্যাংক চট্টগ্রাম বিভাগের আন্দরকিল্লা ব্রাঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল সিটি আলো কাস্টমার লয়্যালটি প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫–বি৪–এর সাবেক গভর্নর এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট লায়ন কামরুন মালেক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. শাহানারা চৌধুরী, ডা. নাজ সোহানী সুলতানা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব নূর–এ–জান্নাত রুমি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন। সিটি ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি জেম প্রায়োরিটি ও সিটি আলো উইমেন ব্যাংকিংয়ের প্রধান ফারিয়া হক, চট্টগ্রামের শাখাসমূহের আঞ্চলিক প্রধান মো. আনিসুর রহমান, সিটি ব্যাংক আন্দরকিল্লার ব্রাঞ্চ ম্যানেজার এবং এরিয়া হেড মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের অগ্রযাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে সিটি ব্যাংকের নারী ব্যাংকিং বিভাগ সিটি আলো। প্রেস বিজ্ঞপ্তি।












