দেশব্যাপী আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, জ্বালাও–পোড়াও, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর পাঁচটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী। গতকাল শুক্রবার সকাল থেকে জুমার নামাজের পর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
বহদ্দারহাট : বাদ জুমা বহদ্দারহাট থেকে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালী।
তিনি বলেন, জুলাই যোদ্ধারা এখনো ঘরে ফিরে যায়নি। তরুণরা রাজপথেই আছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখতে তারাই যথেষ্ট। জনগণের প্রাণের দাবি মেনে নিয়ে গণভোটের গণরায় বাস্তবায়ন করুন। অন্যথায় আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদবিরোধীদের গণপ্রতিরোধের মুখে আপনাদেরও দেশ ছাড়তে হতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার বলেন, যারা ঘরবাড়িতে অগ্নিসংযোগ করছেন, তাদের বাড়িঘর আমাদের চেনা আছে। বেশি বাড়াবাড়ি করবেন না।

পাঁচলাইশ থানা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমির সভাপতিত্বে মিছিলটি পরিচালনা করেন বাকলিয়া থানা জামায়াতের আমির সুলতান আহমদ। বিশেষ অতিথি ছিলেন– আবু হেনা মোস্তফা কামাল। বক্তব্য দেন–জসিম উদ্দীন, মোহাম্মদ আলী, রিয়াদ হাসান প্রমুখ।
ডবলমুরিং থানা : হালিশহরের ওয়াপদা মোড়স্থ প্রিন্স অব চিটাগাংয়ের সামনে থেকে ডবলমুরিং থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। থানা জামায়াতের আমির ফারুকে আজমের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন– মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। বক্তব্য দেন, জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ইমরানুল হক, আব্দুর রহিম মোল্লা, মাকছুদুর রহিম, আব্দুল কাদের, হাফেজ আবু তাহের প্রমুখ। সমাবেশ শেষে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়।
ইপিজেড ও বন্দর থানা : বন্দরটিলা আলী শাহ মসজিদ মোড় থেকে ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ফ্রিপোর্ট মোড়ে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। আবুল মোকাররমের সভাপতিত্বে ও ওসমান গনির সঞ্চালনায় কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন মাহমুদুল আলম, ইকবাল শরীফ, মো. বেলাল, মো. ইউসুফ প্রমুখ।
হালিশহর, পাহাড়তলী ও আকবরশাহ থানা : নগরীর সাগরিকা মোড় থেকে মহানগরী জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলের আগে সাগরিকা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মো. নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, ফখরে জাহান সিরাজী।
বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী, ইঞ্জিনিয়ার রুহুল আমিন, মোহাম্মদ রফিক, আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইউসুফ, অ্যাডভোকেট শেখ জোবায়ের মাহমুদ, মো. শাহজাহান।
কোতোয়ালী ও সদরঘাট থানা : কর্মসূচির অংশ হিসেবে কোতোয়ালী এলাকায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আমির হোসাইন। প্রধান অতিথি ছিলেন মুহাম্মদ উল্লাহ। কর্মসূচি সঞ্চালনা করেন মোস্তাক আহমদ। বক্তব্য দেন, আ ন ম জোবায়ের, ফজলে এলাহি শাহীন, হামিদুল ইসলাম, কোতোয়ালী দক্ষিণ থানা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি বখতিয়ার ফাহিম। উপস্থিত ছিলেন, সালাহউদ্দিন আহমদ, ওসমান গনি, কবির আহমদ, একরামুল হক, শহীদ হোসেন, ওয়াসি উদ্দিন আনছারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










