এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কাল শুরু

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:০৭ পূর্বাহ্ণ

১৮তম এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কাল ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে। বাংলাদেশ কিয়োকুশিন কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে পুরুষ ও মহিলাদের বিভিন্ন ক্যাটাগরিতে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ৪৪ জন কারাতেকা অংশ নিচ্ছেন। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান ও আয়োজক কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন মামুন, কমিটির প্রধান পরামর্শক তফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মনির আহমেদ, ফেরদৌসী আব্দুল্লাহ, আরিফুর রহমান এবং আহসান হাবিব প্রমুখ। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১৬৬টি দেশের প্রতিনিধিত্বকারী আইকেও প্রেসিডেন্ট কানচো শোকেই মাতসুই এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন আইকেও আন্তর্জাতিক পরিচালক শিহান কাতসুহিতো গোরাই। কাল ২১ নভেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত)। রিয়া গোপ মহিলা কমপ্লেক্স, ঢাকায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধকে ডি প্রভাতী ফুটবল ক্লাবের বার্ষিক ফুটবল টুর্নামেন্ট শুরু আজ
পরবর্তী নিবন্ধকোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা স্থগিত