কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এতে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভঙ্গুর এদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঠিক তখনই আওয়ামী সন্ত্রাসীরা আবারো এদেশে জ্বালাও পোড়াও শুরু করে দিয়েছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে এসব আওয়ামী সন্ত্রাসীদের প্রতিহত করতে ঐক্যবদ্ধ হতে হবে।
চন্দনাইশ : চন্দনাইশ প্রতিনিধি জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম–কঙবাজার জাতীয় মহাসড়কের চন্দনাইশে জসীম উদ্দীন আহমদ এমপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম–কঙবাজার জাতীয় মহাসড়কের বরুমতি ব্রীজ থেকে (মাজার পয়েন্ট সেতু) মিছিল শুরু হয়ে গাছবাড়িয়া খানহাট চত্বরে গিয়ে শেষ হয়। এমএ হাশেম রাজুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম সওদাগর, আবদুল মাবুদ মাহাবু, অ্যাড. আমিমুল হক চৌধুরী, সালাহ উদ্দীন চৌধুরী, জাহাঙ্গীর আলম, শামসুদ্দিন মেম্বার, খোরশেদুল আলম চৌধুরী, নওশা মিয়া সওদাগর, সিরাজুল ইসলাম, আইনুল হুদা, বিপি আবদুর রউফ, ওরশেদুল আলম চৌধুরী মিন্টু, মাহফুজুর রহমান, তারেকুল ইসলাম টুটুল, ইফতেখার উদ্দিন সুমন, নেসার উদ্দীন চৌধুরী, আজম খান, মাহফুজুর রহমান, শাহাদাত ইসলাম মোস্তাক, জাহেদ, মহিউদ্দিন সাগর প্রমুখ।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যবিরোধী লকডাউন কর্মসূচি প্রতিহত করতে পটিয়ায় মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার সংসদ সদস্য এনামুল হক এনামের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। ভেল্লাপাড়া থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক হয়ে মোজাফফরাবাদ ঘুরে পটিয়ার ইন্দ্রপুল বাইপাস এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশে আওয়ামী লীগের যেকোন কর্মসূচি প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন নুরুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম, বদরুল খায়ের চৌধুরী, গাজী আবু তাহের, শাহজাহান চৌধুরী, ইয়াসিন আরাফাত, ওহিদুল আলম চৌধুরী পিবলু, হাবিবুর রহমান রিপন প্রমুখ।

পটিয়া পৌরসভা বিএনপি : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও সমাবেশ করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট, শাহগদী মার্কেট, ইন্দ্রপুল ও কমলমুন্সির হাট এলাকায় ধারাবাহিকভাবে এসব কর্মসূচি পালন করেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়া। সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার। সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন সুমন। সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেন ইদ্রিস মিয়া। তিনি জানান, শান্তিরহাট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহগদী মার্কেট, এরপর ইন্দ্রপুল গোলচত্বর হয়ে মোটরসাইকেল বহর নিয়ে পটিয়া সদর অতিক্রম করে কমলমুন্সির হাট পৌঁছে। সেখানে বড় পরিসরে সমাবেশ ও র্যালির আয়োজন করে দলটি। কর্মসূচিতে বক্তব্য দেন জাহাঙ্গীর কবির, মো. ইব্রাহীম, শফিকুল ইসলাম, জমির উদ্দিন চৌধুরী মানিক, রবিউল হোসেন রবি, আব্দুর রশিদ রাশিদ দৌলতী, হারুনুর রশিদ চৌধুরী, নাছির উদ্দিন, জিল্লুর রহমান, আব্দুল করিম, জাগির হোসেন মেম্বার, মো. ফরিদ আহাম্মদ, জসিম উদ্দিন সওদাগর, আব্দুল মাবুদ, আমানউল্লাহ বাচা, জিয়াউর রহমান, আক্তারুজ্জামান, আবুল কাশেম চেয়ারম্যান, আনোয়ার উদ্দিন, এম এ কাদের, আবদুল মান্নান, শফিউল উল্লাহ, লিয়াকত রহমান, আবুল হাকিম, আমিনুল হক আমিন, সোহেল সওদাগর, রিজওয়ানুল হক, মামুন সিকদার, সেলিম মাস্টার, মীর সরওয়ার, এম এ রুবেল, মো. বেলাল, মো. জাফর, মো. আহসান চৌধুরী, নাজিম উদ্দিন, আবু তাহের, রফিক, শামীম, রেজাউল, ফজলুল করিম, জিয়া উদ্দিন, নুরুল ইসলাম, মুরাদ, মোহাম্মদ ইব্রাহীম মির্জা, মো. হাবিব, সাজ্জাদ হোসেন ও শহিদ উল্লাহসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি : চট্টগ্রামে আবারও সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, গাড়িতে আগুন দেওয়া, মানুষ হত্যা, ককটেল হামলা কিংবা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে কোনো রাজনৈতিক দলের পক্ষে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখা বাস্তবসম্মত নয়। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র রাজপথেই মোকাবিলা করা হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বড়পুল চত্বরে সন্ত্রাস–নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগর বিএনপির সদস্য আবুল হাশেমের সভাপতিত্বে ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শেষে বড়পুল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি আগ্রাবাদ, বড়পুল ও গোসাইলডাঙ্গাসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, দেশের মানুষের প্রত্যাশা, রাষ্ট্র পরিচালনায় আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাবউদ্দিন মুবিন। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য এম এ হাশেম, এম এ সবুর,আবু মুসা, মোহাম্মদ শাহেদ, এম এ গফুর বাবুল, ইলিয়াছ চৌধুরী, কামাল উদ্দিন, খুরশিদ আলম, আফছারুল ইসলাম, আলমগীর আলম, শাহজাহান কোং, ইদ্রিস আলম, আসলাম, জহির আহমেদ, হাসান, নুরুল আজিম, মোহাম্মদ আলী, শাহাবুদ্দিন, মোহাম্মদ ফারুক প্রমুখ।

কোতোয়ালী থানা বিএনপি : মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য আর বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশে আর নৈরাজ্যের রাজনীতি চালিয়ে, জনমনে ভীতি সঞ্চার করে, বিশৃঙ্খলা করে পলাতক শেখ হাসিনাকে দেশে ফেরানো সম্ভব হবে না। শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার নিউ মার্কেট মোড়ে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিহতের লক্ষ্যে কোতোয়ালী থানা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও জাকির হোসেনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন হারুন জামান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আবদুল মান্নান, সিহাব উদ্দিন মুবিন। উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরী, শাহ আলম, আবদুল বাতেন, ইকবাল হোসেন, শফিক আহমদ, ইউনুছ চৌধুরী হাকিম, ইউসুফ সিকদার, আনোয়ার হোসেন, আলি আব্বাস খান, আকতার হোসেন, আলাউদ্দিন আলি নূর, খন্দকার নুরুল ইসলাম, সাদেকুর রহমান রিপন, আবদুল মান্নান, ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক আলমগীর আলী, হাজী আবুল ফয়েজ, সৈয়দ আবুল বসর, ইকবাল হোসেন সংগ্রাম, সাব্বির আহমদ, জসিম মিয়া, ওসমান গনি, জাহেদ মিয়া, মো. সালাউদ্দিন, মো. আনোয়ার, সুলতান মাহমুদ সুমন, দিদারুল ইসলাম দিদার,মো. সেলিম খাঁন প্রমুখ।

কোতোয়ালী থানা যুবদল : আওয়ামী ফ্যাসিবাদী ও দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কোতোয়ালী থানা যুবদল। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন থানা যুবদলের সদস্যসচিব মো. হাসান। সঞ্চালনা করেন থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল জলিল। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন, আমিনউল্লাহ, মো. বেলাল, মো. মিজান, মো. খলিল, মো. আশরাফ, মিন্টু, ইউসুফ, সাইফুদ্দিন, সোহেল, রানা, কাউসার প্রমুখ।

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল : মহানগর স্বেচ্ছাসেবক দল : নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁন এর নেতৃত্বে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি বিআরটিসি বাস টার্মিনাল থেকে শুরু হয়ে স্টেশন রোড, নিউমার্কেট চত্বর হয়ে তিন পোলোর মাথায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন মইনুদ্দিন রাশেদ, হারুন রশীদ, মোঃ আলমগীর, নুহ গাজী সেলিম, রিদওয়ানুল হক রিদু, জহির আহমেমদ, আব্দুল্লাহ আল হাসান সোনা মানিক, মোহাম্মদ শহীদ প্রমুখ। এসময় স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আহমেদ, মোহাম্মদ ফারুক, রুম্মান, ফয়সাল আহমেদ, মোহাম্মদ আজাদ, আনিসুল ইসলাম রুবেল, আলী আক্কাস, বেলাল, মোহাম্মদ সানি, মান্টু, অনেক, রনি, পারভেজ, মরম আলী, নাসির, হারুন, শফিক, খলিল, মোহাম্মদ সেলিম, মোঃ রাজু, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মামুন, রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঁশখালী স্বেচ্ছাসেবক দল : গোপালগঞ্জে সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানীর পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলা পরিষদ সংলগ্ন মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দারোগা বাজার হয়ে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। মিছিল শেষে পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী। বক্তব্যে তিনি গোপালগঞ্জের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের হামলা ও অগ্নিসংযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বক্তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা। সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং গোপালগঞ্জে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ মুজিব, পৌর সদস্য সচিব আদিল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম টিটু ও জসিম উদ্দীন।
এছাড়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলা উদ্দীন ও আব্দুল গফুর এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কাসেম, তাহের, তুহেল চৌধুরী, শাহ আলম, হামিদ হাসান, শাহাবুদ্দীন, দেলোয়ার হোসেন, জিলহাজ হাসান, আরিফ, নেজাম উদ্দীন, মোহাম্মদ আরিফ ও এয়ার মোহাম্মদসহ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












