তোমাকে একপলক দেখার জন্য
যত মাইল দূরত্ব অতিক্রম করেছি,
মনে রেখো এ আমার কাছে রেখে যাওয়া
তোমার ভালোবাসার এক ফোঁটা শিশির বিন্দু ।
প্রেম অলীকত্বে অভ্যস্ত বিন্যাসে
দেদীপ্যমান তোমাতে পলকেই
হারাই বারেবার ডায়মন্ড হারবারে।
কচি ডালের আগায় দুলছি আমি যেন..
মেলছি ডানা অপলক তাকিয়ে প্রেম পাহারায়।
এরপরও কি তুমি ফিরবে না?
বলবে না কথা ওই মায়াবী চাহনীতে?
আমার কণ্ঠস্বর রোধ হবে জেনো
অপেক্ষার প্রহরের চৌকাঠে।
ক্রোধে ভেঙে পড়বে আকাশ
জমজম বৃষ্টিতে তুমুল বর্ষা নামবে।
তুমি না এলে বিসর্জনে যাবে
বিরহী শতমূলী বিষণ্ন বেদনে।
হাতটা বাড়াও আরেকবার
স্পর্শ নাও কোমলপ্রাণের
দীর্ঘ হোক প্রেমের অভিসার।






