আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয়

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ময়মনসিংহ কবি নজরুল বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে পরাজিত করে। নির্ধারিত সময়ে উভয় দলের খেলা ১–১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৪–২ ব্যবধানে জয়লাভ করে। নির্ধারিত সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমতাসূচক গোল করেন ইমন। পরে টাইব্রেকারে গোল করেন আলিম, আরাফাত,আকিনুর এবং ইমন। চট্রগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ও কাউন্সিলর নাসির মিঞা খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটিকা না পাওয়া শিশু খুঁজতে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ চসিক প্রশাসকের
পরবর্তী নিবন্ধকন্টিনেন্টাল ক্রিকেটে সিএস স্পোর্টসের জয়