নিজ থেকে যে পড়ে

ইলিয়াস পাটোয়ারী | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

নিজ থেকে যে পড়তে বসে

নিজ থেকে যে পড়ে,

শুরু থেকেই ফুলের মতো

জীবনটা সে গড়ে।

পায় সময় সে খেলাধুলার

পায় সময় সে গানের,

পায় সময় সে দৃশ্য দেখার

জোয়ার–ভাটা, বানের।

পায় সময় সে বিনোদনের

পায় সময় সে সাজের,

পায় সময় সে পাঠ শেষে তার

খোশমেজাজে কাজের।

পায় সময় সে কাজের মাঝে

মজা খুঁজে পাওয়ার,

পায় সময় সে খুশি মনে

ছুটতে বেগে হাওয়ার।

পূর্ববর্তী নিবন্ধহেমন্তের শিশির ভেজা পথ
পরবর্তী নিবন্ধহেমন্ত