চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সাথে তুরস্কের অঙ্গরাজ্য কোনিয়ার বাংলাদেশের অনারারি কনসাল দেনিজ বুলকুর সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গত ১৬ নভেম্বর উইম্যান চেম্বার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান প্রেসিডেন্ট অনারারি কনসালকে স্বাগত জানিয়ে বলেন, উভয় দেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নের ক্ষেত্রে আমরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে পারি। কোনিয়ার অনারারি কনসাল দেনিজ বুলকুর কোনিয়ার সাথে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের যৌথভাবে কার্যক্রম পরিচালনার উপর আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিখাত, পর্যটনসহ সম্ভাবনাময় খাতগুলো নিয়ে যৌথভাবে কাজ করতে পারি। এছাড়াও তিনি চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন বিষয়ভিত্তিক উন্নত প্রশিক্ষণ প্রদানে সহায়তার বিষয়ে আলোচনা করেন। চিটাগাং উইম্যান চেম্বার প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিকে বরণ করে নেন। উইম্যান চেম্বার পরিচালক নুজহাত নুয়েরি কৃষ্টি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উইম্যান চেম্বারের কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুৎমিলা ফরিদ, ভাইস প্রেসিডেন্ট শামীম মোর্শেদ, নিশাত ইমরান, পরিচালক রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তফা) ও চৌধুরী জুবাইরা সাকী। এছাড়া তিনি এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় বিজনেস প্ল্যান প্রিপারেশন প্রশিক্ষণের কার্যক্রম পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।











