কর্ণফুলীতে পৃথক অভিযানে গ্রেপ্তার চারজন

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার উত্তর বন্দর এলাকা ও মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টসহ বিভিন্ন স্থানে এসব অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর বন্দর এলাকায় অভিযান চালিয়ে সাইদ হাসান মানিক (২৪) ও আব্দুল ওয়াজেদ প্রকাশ সগির (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮–এর ৮৮ ধারায় নন–এফআইআর প্রসিকিউশন দেওয়া হয়েছে। অন্যদিকে, শিকলবাহা ইউনিয়নের মইজ্জ্যারটেক মোড় পুলিশ চেকপোস্টের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মো. আব্দুর রাজ্জাক (৫৮) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। একই মামলায় জড়িত মো. সজিব (৩০) নামে আরেকজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্ট এলাকায় ৫৩৫ পিস ইয়াবাসহ একজনকে আটকের তথ্যও পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তবে এ–সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি। কর্ণফুলী থানার ওসি নুর আহমদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মামুনুর রশিদ ও বেলাল হোসেনসহ পুলিশের সদস্যরা অংশ নেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধবায়েজিদে যুবদল কর্মী জীবন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবি