আনোয়ারায় সাংবাদিক আহসানুল হুদার ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আহসানুল হুদার ১৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ডুমুরিয়া শাহ ই দরবারে মরহুমের কবরস্থানে পুস্পস্তবক অর্পণ, জেয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক মো. আমিরুজ্জামান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম শহীদ, আনোয়ারা এনসিসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মঈন উদ্দিন আজাদ, আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নুরুল ইসলাম, মাওলানা আহমদ নুর, মাওলানা মো. ইলিয়াস, এস এম মুহিত, সৈয়দ আবু নসর, এস এম আবু তাহের, এস এম আবদুল ওয়াজেদ প্রমূখ। উল্লেখ্য, সৈয়দ আহসানুল হুদা মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক আজাদীর আনোয়ারা প্রতিনিধি ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমওলানা ভাসানীর প্রকৃত ইতিহাস পাঠ্যবইয়ে তুলে ধরার আহ্বান
পরবর্তী নিবন্ধবায়েজিদে যুবদল কর্মী জীবন হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার