সিএসইতে লেনদেন ১৩.০৮ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল সোমবার লেনদেন হয়েছে ১৩.০৮ কোটি টাকা। মোট ১,২৩১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৬.৩৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪৭.৭৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৫০.৪২ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ৪.৬৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৬৮.৬৭ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনকেক্সের মূল্যসূচক ৫.১৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮০০.৯৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনকেক্সের মূল্যসূচক গতকাল ৪.৬৯, যা হলো ১,৯৩৬.৪২। দিনশেষে গতকাল সিএসই’র বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৫,৮০৬.৬১ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,৩৭৫.৭৬ কোটি টাকা । সিএসই’তে ৬০৮ স্ক্রিপ্টের মধ্যে লেনদেন হয়েছে ১৬৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৭৬টির, দাম কমেছে ৭২ টি আর অপরিবর্তিত রয়েছে ১৮টির। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের ৩০ বছর পূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধআমরা আপনাদের খুঁজে বের করব