চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব ও জাতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার চট্টগ্রাম বৌদ্ধ বিহার, বৌদ্ধ মন্দির সড়ক, নন্দনকানন, কোতোয়ালী, চট্টগ্রাম প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল থেকে রাত পর্যন্ত দুই পর্বে অনুষ্ঠান সাজানো হয়। ১ম পর্বে সভাপতিত্ব করেন চন্দনাইশ ভিক্ষু পরিষদের সভাপতি অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ ক্যাও সোয়ে মোয়ে। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন গহিরা শান্তিময় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মৈত্রীপ্রিয় মহাস্থবির। বিশেষ জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক প্রধান প্রিয়রত্ন মহাস্থবির। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ড. সুমনপ্রিয় মহাস্থবির। বিশেষ সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ানন্দ মহাস্থবির, অধ্যক্ষ হরিনা অমৃতধাম বিহার ভূছপুর, পূর্ব সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বিহারের অধ্যক্ষ ধর্মানন্দ মহাস্থবির, অক্সিজেন ত্রিরত্ন বিহার উপাধ্যক্ষ শান্তবোধি স্থবির। পঞ্চশীল প্রার্থনা করেন যুথিকা বড়ুয়া।

২য় পর্বে ছিল কঠিনচীবর দান উৎসব উপলক্ষ্যে চীবর সহকারে র‌্যালি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ, বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ধর্মপ্রিয় মহাস্থবির। শুরুতে ড. জিনবোধি ভিক্ষুর লিখিত ‘অধ্যাপক ধর্মবংশ মহাস্থবির ও জ্ঞান তাপস দীপঙ্কর শ্রীজ্ঞান মহাস্থবির’র জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন চান্দগাঁও সার্বজনীন শাক্যমুনির অধ্যক্ষ ড. এস লোকজিৎ ভিক্ষু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের মহাসচিব শাসনবংশ মহাস্থবির।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, আলহাজ্ব আবু সুফিয়ান এমপি, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্টি সুশীল বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ প্রতীম বড়ুয়া অপু।

পূর্ববর্তী নিবন্ধ‘ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপ’
পরবর্তী নিবন্ধসরকার ক্ষমতায় এসে ইমাম-মুয়াজ্জিনদের জন্য নীতিমালা তৈরী করেছে