জলবায়ু ন্যায্যতার দাবিতে কুতুবদিয়ায় সাইকেল র‌্যালি

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

জলবায়ু ন্যায্যতার দাবিতে বৈশ্বিক সংহতি ও ঐক্যবদ্ধ আন্দোলনের অংশ হিসেবে কক্সবাজারের কুতুবদিয়ায় সাইকেল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়টারকিপার্স বাংলাদেশ ও স্থানীয় সংগঠন কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন ( কেডিএসএ)’র যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা গেইটে সংগঠনের পরিবেশ ও জলবায়ুকর্মীরা পথসভা ও সাইকেল র‌্যালি কর্মসূচি পালন করেন। বক্তারা ঋণের পরিবর্তে অনুদান প্রদান, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা, অভিযোজন ও প্রকৃত জলবায়ু সমাধানে অর্থায়ন নিশ্চিত করার জোরালো দাবি জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধরা কুতুবদিয়ার আহবায়ক এম, শহীদুল ইসলাম, শিক্ষক কাইছার আলম, ক্রীড়া সংগঠক শাখাওয়াত বাশার, মো. আমিন, মোশাররফ হোছাইন, রাকিব, আহসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের মিলাদ মাহফিল