লঘুচাপ রূপ নিল সুস্পষ্ট লঘুচাপে

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি পর্যায়ক্রমে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপটি সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও উত্তর–পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধপথেরহাটে ব্যবসায়ীকে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, ঢাকার পর বেশি রোগী চট্টগ্রামে