চীনা ‘গুপ্তচর’ এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগের বিষয়ে আগামী মাসে সিনেট কমিটির সামনে সাক্ষ্য দিতে হবে এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে। সাক্ষ্য দেওয়ার জন্য গতকাল শুক্রবার তাকে তলব করা হয়েছে। পরকীয়া সম্পর্কের অভিযোগ সংক্রান্ত খবর প্রকাশের পর বিশ্বের অন্যতম মূল্যবান এই প্রযুক্তিপ্রতিষ্ঠানের শীর্ষ পদ থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পদত্যাগ করেন হুয়াং। তার এই পদত্যাগ পুরো সিলিকন ভ্যালিতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। খবর বাংলানিউজের।
চীনের কাছে এনভিডিয়ার উন্নত এআই চিপ রপ্তানি নিয়ে বাড়তে থাকা কড়াকড়ির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককেও ডিসেম্বরে সিনেট ব্যাংকিং কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। এই বিতর্কের জেরে গত পাঁচ দিনে এনভিডিয়ার বাজারমূল্য প্রায় ৫৫০ বিলিয়ন (৫৫ হাজার কোটি) ডলার কমে গেছে। সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সিনেটর টিম স্কট গত বৃহস্পতিবার হুয়াং ও লুটনিকের কাছে চিঠি পাঠিয়ে কমিটির সামনে আনুষ্ঠানিকভাবে তাদের সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানান। এক্সে শেয়ার করা এক বিবৃতিতে সিনেটর টিম স্কট মার্কিন জাতীয় নিরাপত্তা এবং সংবেদনশীল মার্কিন প্রযুক্তির সুরক্ষার ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, জনসাধারণের সঠিক ব্যাখ্যা পাওয়ার অধিকার রয়েছে। কমিটির চেয়ারম্যান টিম স্কট এক্সে পোস্ট করে বলেন, সামপ্রতিক প্রতিবেদনগুলো আমাদের জাতীয় নিরাপত্তা এবং সংবেদনশীল মার্কিন প্রযুক্তির সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।
আমি এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিককে সিনেট ব্যাংকিং কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার অনুরোধ জানাচ্ছি। স্কট আগামী ৩ ডিসেম্বর হুয়াংকে স্বেচ্ছায় সাক্ষ্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, হুয়াং উপস্থিত হতে অস্বীকৃতি জানালে কমিটি সমন জারি করতে পারে। সূত্র: আনাদোলু এজেন্সি












