ফুটপাত থেকে শতাধিক চৌকি উচ্ছেদ

নিউ মার্কেট থেকে এনায়েত বাজার

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গত বৃহস্পতিবার নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেটের মোড় থেকে জুবিলী রোড, তিন পোলের মাথা হয়ে এনায়েত বাজার পর্যন্ত সড়কের উভয় পাশ ও ফুটপাতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো. সোয়েব উদ্দিন খান। অভিযানকালে রাস্তা ও ফুটপাত থেকে প্রায় শতাধিক স্টিল ও কাঠের চৌকি উচ্ছেদ করা হয়। এছাড়া ১২টি টং দোকান জব্দ এবং ১৩টি মামলায় মোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান সূত্র জানায়, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জনস্বার্থে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে নিষিদ্ধ আ. লীগের হামলা, বিএনপির ৪ নেতাকর্মী আহত
পরবর্তী নিবন্ধকসাইকে মদসহ পুলিশে ধরিয়ে দেওয়ায় ক্ষুব্ধ হয়ে যুবককে ছুরিকাঘাত