৫ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সিটি গেট চেকপোস্টের সামনে তল্লাশি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ সুধীর কুমার ধর (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। গতকাল আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার সুধীর কুমার ধর বাঁশখালীর উত্তর জলদী এলাকার বাসিন্দা।

তিনি বলেন, বৃহস্পতিবার সুধীর কুমার ধরকে আটক করা হয়। এ সময় সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয় এবং তার কাছ থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার সুধীর কুমারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া উদ্ধার করা স্বর্ণের উৎস এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা জানতে তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধশ্বশুরবাড়িতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ পাশে যমজ কন্যাশিশুর লাশ
পরবর্তী নিবন্ধমহাসড়কে ময়লার ভাগাড়ে আগুন, ধোঁয়ায় চলাচলে ঝুঁকি