১০ হাজার ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ৬:০০ পূর্বাহ্ণ

নগরীর সিএমপির কর্ণফুলী থানাধীন শিকলবাহা চরফরিদ এলাকার ফসিল সিএনজি গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন সৈয়দ স্টোরের দোকানের সামনে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও হার্ডজিপ গাড়িসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিএমপির ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিম। গতকাল দুপুর পৌণে ২ টার সময় গোপন খবরের ভিত্তিতে হাসিবুর রহমান (৩৯) কে গ্রেপ্তার করা হয়।

উপ–পুলিশ কমিশনার ডিবি(বন্দর/পশ্চিম) কাজী মো. আব্দুর রহিমের নির্দেশনায় ডিবি (বন্দর) বিভাগের স্পেশাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। গ্রেপ্তার হাসিবুর রহমান গোপালগঞ্জের সদর থানার মাঝগাতি ইউনিয়নের শেখ বাড়ি শিবপুরের আবদুর রকিব শেখের পুত্র। বর্তমানে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী জেলা কার্যালয়ে কর্মরত। ডিবি জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে যুবককে ছুরিকাঘাত, লাইভে বাঁচার আকুতি
পরবর্তী নিবন্ধরমজানে কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও পাবেন টিসিবির পণ্য