চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসিতে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছ ১৯.৪২ কোটি টাকা। মোট ১,৩৪৪ টি লেনদেনের মাধ্যমে মোট ৪২.৭৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৩৫.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৫৬১.৯৮ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ২.৪৭ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৬১.০০ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৩.১০ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৯০.৯৩ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল অপরিবর্তিত ছিল, যা হলো ১,৯৩১.৭২। গতকাল দিনশেষে সিএসই’র বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫৩,৭৬২.৪০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,৫৬৬.০২ কোটি টাকা। সিএসই’তে ৬০৯ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৭২ টির, এর মধ্যে দাম বেড়েছে ৬৮টির, দাম কমেছে ৮৩ টি আর অপরিবর্তিত রয়েছে ২১টির।







