পরাজিত ও পলাতক অপশক্তি দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে দাবি করেছেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, জনগণের প্রতি তাদের ক্ষোভ হচ্ছে– জনগণ তাদের অন্যায়, অত্যাচার ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। এ কারণে পটকাবাজি ও পেট্রোল বোমার মাধ্যমে তারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু পটকাবাজি ও বোমাবাজি করে সাময়িকভাবে মানুষকে বিভ্রান্ত করা গেলেও জনগণের নির্বাচিত সরকারের কোনো ক্ষতি করা যাবে না। এ ধরনের অপতৎপরতার মাধ্যমে তারা জনগণের কাছে আরও বেশি প্রত্যাখ্যাত হবে।
তিনি দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সন্ত্রাসীদের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য করছে দাবি করে এর প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমেদ এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক হারুন জামান, ইয়াসিন চৌধুরীর লিটন ও কোতয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুর আহমেদ পিন্টু, পিয়াল, মহানগর যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা জামাল, মাহমুদ আলী, আব্বাস উদ্দিন, তোফাজ্জল হোসেন মানিক, যুবদল নেতা নুর আজিম, এরশাদ আলী, তাজ মোহাম্মদ, মেহেদী হাসান মালু, সাহাফুদ্দীন, ইয়াসিন, খোরশেদ আলী, পারবেজ, শ্রমিকদল নেতা পাশা, টিপু, সোহেল, আলতাফ হোসেন, শাজাহান মিন্টু, মহিউদ্দিন মানিক, হামিদ, বাদশা ও মোরশেদ আলম।
টেক্সটাইল মোড়ে বিক্ষোভ :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীম ‘বোমাবাজি, অগ্নিসংযোগ ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা’ এবং সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির বাসায় অগ্নিসংযোগের প্রতিবাদে বায়েজিদ, পাঁচলাইশ ও খুলশী থানা স্বেচ্ছাসেবক দল প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল বৃহষ্পতিবার বিকালে নগরের বায়েজিদ টেক্সটাইল মোড়ে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ আলতাফ হোসেন এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, সদস্য আবদুল মান্নান, কামাল হোসেন, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ জসিম উদ্দিন, খোরশেদ আলম টিটু, জাবেদ সাফায়াত সোবহান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নান্টু, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের, মোহাম্মদ আজিজ আজম, আলতাফ হোসেন অনিক, সোহাগ গাজী, মনির হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওসমান, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোদাচ্ছের, সদস্য সচিব মোঃ সোহেল, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহবুবুল এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন পাপ্পু, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফিরোজ আলম সহ প্রমুখ।











