চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে পাঁচদিন ব্যাপী বইমেলার গতকাল বুধবার দ্বিতীয় দিনে লেখক পাঠকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিকেল গড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পাঠকের উপস্থিতি বাড়তে থাকে। কবি ও শিশু সাহিত্যিক অরুণ শীলের সভাপতিত্বে মেলা মঞ্চে নির্ধারিত আলোচনা সভা ও লেখা পাঠে অংশ নেন সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা। বক্তব্য দেন, জাহিদুল ইসলাম, মিনহাজুল ইসলাম মাসুম, স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের জেনারেল সেক্রেটারি বোরহান উদ্দিন আজাদ, ড. সৌরভ সাখাওয়াত, গবেষক জামসেদ উদ্দীন, কবি কামাল পারভেজ, কবি বিদ্যুৎ কুমার দাশ, কবি গোফরান উদ্দীন টিটু, অনুবাদক ফারজানা রহমান শিমু, শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ, কবি গৌতম কানুনগো, কবি নান্টু কুমার বড়ুয়া, আসিফ ইকবাল, কবি কাজী নাজরীন আক্তার, রেবেকা সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবৃত্তিকার সোমা মুৎসুদ্দি। নৃত্যে অংশগ্রহণ করেন খাগড়াছড়ির আর্ট অ্যান্ড কালচার ইনিস্টিউটের ক্ষুদে নৃত্যশিল্পীরা। আজ বিকেল ৩টায় থাকবে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের গ বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা। যারা আগে নিবন্ধন করেননি তারাও সরাসরি নিবন্ধন করে অংশ নিতে পারবেন। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের মাহবুবের রহমান শামীম। প্রেস বিজ্ঞপ্তি।












