চবি ২৫তম ব্যাচের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১১:৪০ পূর্বাহ্ণ

চবি ২৫তম ব্যাচের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রম গত ১০ নভেম্বর রাঙামাটি চেম্বার কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে। রাঙামাটি চেম্বার সভাপতি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চবি ২৫তম ব্যাচ পার্বত্য জেলার সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপজেলা মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা তরুণ চাকমার উপস্থাপনায় মিলনমেলার বিভিন্ন দিক তুলে ধরেন ২৫তম ব্যাচের সহ–সভাপতি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আছিফ চৌধুরী। রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ও স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট মামুনুর রশীদ। শুভেচ্ছা বক্তব্য দেন চবি ২৫তম ব্যাচ পার্বত্য রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক তরুণ চাকমা, খাগড়াছড়ি কলেজের অধ্যাপক শিল্পী চাকমা, রাঙামাটি সরকারি হাইস্কুলের শিক্ষক মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা, লেকার্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক যশস্বী চাকমা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক চাকমা। চবি ২৫তম ব্যাচ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন– প্রধান সমন্বয়ক নুর হোসেন নিজামী তারা, ছায়েফ উল্লাহ সাইফুল, ব্যাংকার আরিফুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গা থানা ও ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে ৪৮ মোবাইল ফোন উদ্ধার করল এপিবিএন