তুমি যখন হাসো, আমার খুব ইচ্ছে করে
পৃথিবীর সব আয়না লুকিয়ে ফেলি।
আমি চাই না, আর কেউ জানুক
তোমার হাসলে ঠিক কতটা সুন্দর লাগে।
তুমি যখন চুলগুলো
এক পাশে সরিয়ে আমার দিকে তাকাও,
মনে হয় এই পৃথিবীতে যত প্রেমপত্র লেখা
হয়েছে, সবই খুব অপ্রয়োজনীয়।
একবার শুধু তোমার সেই তাকানোটা পেলেই
একটা মানুষ সারাজীবন প্রেমে থাকার কারণ খুঁজে পায়।
এসো না, আজ একটু কাছে বসো। আমি তোমাকে
ছুঁবো না। শুধু এতটাই কাছে থাকবে, যেন তোমার
নিঃশ্বাসের ভেতর আমার নামের একটু জায়গা হয়।
তারপর যদি হঠাৎ আমার হাতের ওপর তোমার হাতটা
রেখে দাও, আমি আর কোনো প্রতিশ্রুতি দেব না।
শুধু মনে মনে ঠিক করে ফেলব, এই হাতটা ছাড়া
বুড়িয়ে যেতে আমার আর ইচ্ছে নেই। আর যদি
জিজ্ঞেস করো– ‘এত চুপ করে আছো কেন?’
আমি হাসবো। কারণ কিছু মানুষকে ভালোবাসতে
ভালোবাসতে ভাষা আর তেমন কাজে লাগে না।
তখন শুধু চোখই জানে, কীভাবে এক জীবনের কথা
এক পলকে বলে দিতে হয়।







