বেশি বয়সে বুকার জিতে রেকর্ড করলেন ব্রিটিশ লেখক জন হ্যারিসন

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:৩০ পূর্বাহ্ণ

ডিস্টোপিয়ান ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’–এর জন্য ২০২৬ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতলেন ব্রিটিশ লেখক জন হ্যারিসন। ৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি বুকার পুরস্কারের ইতিহাসে সবচেয়ে প্রবীণতম বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করলেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লন্ডনে এক অনুষ্ঠানে তার হাতে ৫০ হাজার পাউন্ড অর্থমূল্যের মর্যাদাপূর্ণ এ সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হয়। এবার বুকার জয়ে লেখকদের সংক্ষিপ্ত তালিকায় আগে একবার একই পুরস্কার জয়ী ডগলাস স্টুয়ার্ট এবং মার্লন জেমসের মত সাহিত্যিকদের পেছনে ফেলেছেন জন হ্যারিসন। খবর বিডিনিউজের।

‘দ্য এন্ড অব ইভরিথিং’ হ্যারিসনের লেখা ত্রয়োদশ উপন্যাস। এখানে ফিলিপ টেনেন্ট নামে এক ব্যক্তি এবং তার বৃদ্ধা খালা মার্নির গল্প তুলে ধরা হয়েছে। উপন্যাসটিতে দেখানো হয়েছে, সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার বহু বছর পর ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে ‘আইগেটি’ নামে রহস্যময় এক অস্তিত্ব বা সত্তার আবির্ভাব ঘটে।

পূর্ববর্তী নিবন্ধমার্কিন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের প্রস্তাব
পরবর্তী নিবন্ধচোখের দিকে তাকানো এড়িয়ে চলেন মোদী