শিল্পকলায় চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের পাঁচদিনব্যাপী বইমেলা শুরু

| বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে শুরু হয়েছে পাঁচদিন ব্যাপি বইমেলা। গতকাল মঙ্গলবার বইমেলার উদ্বোধন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল করিম। চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা। বক্তব্য দেন, পরিষদের সহ–সভাপতি রেহানা চৌধুরী, সহ–সভাপতি মিজানুর রহমান শামীম, ড. সৌরভ সাখাওয়াত, ছাড়াকার সৈয়দ খালেদুল আনোয়ার, ছড়াকার উৎপলকান্তি বড়ুয়া, প্রাবন্ধিক তৌফিকুল ইসলাম চৌধুরী, কবি রুহু রুহেল, অনুবাদক ফারজানুর রহমান শিমু, কবি লিপি বড়ুয়া, গবেষক সোহেল মোহাম্মদ ফখরুদ–দীন, কবি বিদ্যুৎ কুমার দাশ, কবি আলী প্রয়াস, মিনহাজুল ইসলাম মাসুম, কবি আলমগীর হোসাইন, আবৃত্তিশিল্পী সিমলা চৌধুরী, কবি মারজিয়া খানম সিদ্দিকা, আনিস সুজন, আলমগীর ইমন, ছড়াকার গোফরান উদ্দীন টিটু, জিতেন্দ্র লাল বড়ুয়া, নাফিস সাদেকিন, কবি মইন ফারুক, তসলিম খাঁ, মুক্তার হোসাইন প্রমুখ।

নৃত্যে অংশগ্রহণ করেন কাশফি আচার্য, সঙ্গীত পরিবেশন করেন জাহানারা রহমান, সোহেল, সিমলা চৌধুরী, জুয়েল, রূপ, রনী প্রমুখ। মেলায় চট্টগ্রামের খ্যাতনামা ২০টি প্রকাশনী সংস্থা অংশগ্রহণ করছে। তারমধ্যে স্বাধীন, শৈলী, রানা, শব্দশিল্প, চন্দ্রবিন্দু, গাজী, রাদিয়া, কালধারা, অক্ষরবৃত্ত, ঝিলমিল, চন্দ্রবিন্দু, চর্চাগ্রন্থ, সালফি, সাহিত্য বিচিত্রা, প্রজ্ঞালোক, বাংলাদেশ বুক কো অপারেটিভ সোসাইটি। মেলা চলবে প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। শুক্রবার ১৩ নভেম্বর ও শনিবার ১৪ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। এছাড়া প্রতিদিন মেলায় মুক্ত থাকবে মঞ্চে আলোচনা সভা, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে এয়াছিন শাহ্‌ কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধন
পরবর্তী নিবন্ধজাতীয় ঐক্য সুদৃঢ় করতে ৭ নভেম্বরের চেতনা ধারণ করতে হবে : শামীম