চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ফার্মেসি মালিক নিহত

চকরিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১০ নভেম্বর, ২০২৬ at ১১:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী এক ফার্মেসি মালিক।

আজ মঙ্গলবার রাত ৯টার দিকে মহাসড়কের ডুলাহাজারা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বাবুল দে (৫৫)। তিনি ডুলাহাজারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাগান পাড়ার বাসিন্দা। তিনি ডুলাহাজারা বাজারের বাবুল ফার্মেসির মালিক।

ডুলাহাজারা ইউনিয়নের বাগান পাড়ার বাসিন্দা প্রিন্সেস রুদ্র জানান, ওষুধের দোকান বন্ধ করে রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বাবুল দে। পথিমধ্যে নির্জন এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ ব্যাপারে মহাসড়কের ডুলাহাজারায় অবস্থিত মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ সেলিম মিয়া জানান, মোটরসাইকেলটিকে ধাক্কা দেওয়া ঘাতক গাড়িটির খোঁজ নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাঙামাটিতে খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির অভিযোগ, গণপিটুনিতে একজনের মৃত্যু