চট্টগ্রাম–১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, আমরা নিজেদের পরিবর্তন করতে পারলে সমাজ ও দেশের পরিবর্তন ঘটবে। আর সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করলে দেশ উন্নতির শিখরে পৌঁছাবে। তিনি গত ৮ নভেম্বর উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘পরিবর্তন সেরা সম্মাননা–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ক্যান্সারে আক্রান্ত ৩ জন ব্যক্তিকে আর্থিক সহায়তা এবং অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে পরিবর্তন টিম।
পরিবর্তন টিমের সহ–সভাপতি সুজন দাশ বাপ্পির সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য সচিব রাজিব চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা সুভাষ সরকার। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা মানিক রতন শর্মা। বিশেষ অতিথি ছিলেন মীরসরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অণির্বান চৌধুরী রাজীব ও সাধারণ সম্পাদক মোহন দে। আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপদ পালিত, ইঞ্জিনিয়ার উত্তম দে মুন্না, আশিষ দাশ, পরিমল কর্মকার, সজল শীল ও বিশ্বজিত রায়। সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যাপক সুনীল নাথ, গোপাল বণিক, বাবুল সেন, প্রদীপ দে, পরিবর্তন টিমের নির্বাহী পরিচালক গৌপি কুমার দাশ, সহ–সভাপতি শিশু বিশেষজ্ঞ ডা. সুমন ঘোষ পল্লব, রাজিব মজুমদার, ইমাম হোসেন, সদস্য বাবলু দে, সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অমিতাভ দাশ, যুগ্ম সম্পাদক রাহুল দাশ, সাংগঠনিক সম্পাদক রুপন নাথ, নিতাই দাশ, রনি নাগ মুন্না, সৌরভ নাথ, রাকেশ বিশ্বাস, তুষার শর্মা, অন্তর দে, প্রান্ত দত্ত, অভয় নাথ, অভি নাথ, অর্ঘ্য চৌধুরী, অপু দে, কাব্য ঘোষ প্রমুখ।












