রাঙ্গুনিয়ায় গাবতল কাতাল শাহ্ ফুটবল একাদশের উদ্যোগে আয়োজিত সালাহ উদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় জয় পেয়েছে সাহেব নগর ফুটবল একাদশ। গতকাল সোমবার বিকালে ইসলামপুর ইউনিয়নের গাবতল মাঠে অনুষ্ঠিত খেলায় সাহেব নগর ফুটবল একাদশ টাইব্রেকারে ৫–৩ গোলে রাঙ্গামাটি সিলেটি পাড়াকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অমিমাংসিত থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। বিজয়ী দলের গোলরক্ষক জিসান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিসাসের সহ–সভাপতি ইকবাল হোসেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ–তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবিএম সাইফুদ্দীন।











