ভয়
কেউ করে ভয় গরমকে আর
কেউ করে ভয় ঠান্ডাকে
কারো কারো ভয় বুলেট–বোমায়
কেউ করে ভয় ডাণ্ডাকে।
কেউ করে ভয় বাঘকে আবার
কেউ করে ঠিক সাপকে
দুধ কলাতেও পোষ মানে ওরা?
ছাড়ে না কখনো বাপকে।
বাড়ছে কিন্তু হিংস্রতা দেশে
লেশ নেই তার থামারও
তাই অনেকের মানুষকে ভয়
মানুষকে ভয় আমারও।











