কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় কৃষ্ণকুমারীর তিন শিক্ষার্থীর সাফল্য

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতা ২০২৬–এ সাফল্য অর্জন করেছে কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী। প্রতিযোগিতায় সম্প্রতি দশম শ্রেণির আরিফা চৌধুরী গোল্ড অ্যাওয়ার্ড এবং নবম শ্রেণির তাহমিদা ওসমান ও অষ্টম শ্রেণির সম্প্রীতি বড়ুয়া ব্রোঞ্জ অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ প্রতিযোগিতার ২০২৬ সালের আসরে ৫৬টি দেশ থেকে ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে। বিপুলসংখ্যক প্রতিযোগীর মধ্যে বিদ্যালয়ের তিন শিক্ষার্থী সাফল্য অর্জন করে। এ উপলক্ষে গতকাল শনিবার ওই তিন কৃতী শিক্ষার্থীকে উৎসাহমূলক পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তমিজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আবদুল মালেক।

উল্লেখ্য, বিদ্যালয়ের প্রাতঃশাখার সহকারী প্রধান শিক্ষক লুৎফুন্নিছা খানমের উদ্যোগে শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাঁর উদ্যোগে ইতিপূর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনটি আন্তর্জাতিক কার্যক্রমে সম্পৃক্ত হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডভিত্তিক ঞযব ঊপড়হড়সরংঃ–এর ঞৎড়ঢ়রপধষ ঞধষশ ঋবংঃরাধষ প্রতিযোগিতায় বিদ্যালয়টি বিশ্বে পঞ্চম স্থান অর্জন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে স্পেলিং বি ও স্টোরি টেলিং প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপঞ্চম শিশু উৎসব সম্পন্ন