ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের উদ্যোগে আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বোর্ডের সচিব প্রফেসর জহিরুল হক স্বপন। সভাপতিত্ব করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল কাশেম এবং সঞ্চালনা করেন উপপরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মন্নান। এ সময় বোর্ডের বিভিন্ন শাখাপ্রধানসহ সকল পর্যায়ের কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছর এই দিবসটির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে প্রকাশ্যে আলোচনা করার সুযোগ তৈরি হয়নি। তবে জনগণ এই ঐতিহাসিক দিবস থেকে অনুপ্রেরণা গ্রহণ করতে কখনোই ভুল করেনি। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিশেহারা জনগণকে যেভাবে দিকনির্দেশনা দিয়েছিল, ১৯৭৫ সালের ৭ নভেম্বরও তেমনি জাতিকে অনিশ্চয়তা থেকে উত্তরণের পথ দেখিয়েছিল। জনগণ ও সামরিক বাহিনী ঐক্যবদ্ধ হলে কোনো স্বৈরশাসকের পক্ষেই ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। সভাপতির বক্তব্যে বিদ্যালয় পরিদর্শক প্রফেসর আবুল কাশেম সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।







