গাজায় ইসরায়েলি হামলায় মেডিকেল শিক্ষার্থীসহ ২ ফিলিস্তিনি নিহত

| শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

গাজা সিটিতে ইসরায়েলের চালানো আগের হামলায় আহত আরও দুই ফিলিস্তিনি শুক্রবার মারা গেছেন। নিহতদের মধ্যে এক মেডিকেল শিক্ষার্থীও রয়েছেন। হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছেন। গাজার পশ্চিমাঞ্চলীয় গাজা সিটির আল–শিফা হাসপাতালের এক চিকিৎসা কর্মকর্তা জানান, কয়েকদিন আগে আল–শাতি শরণার্থী শিবিরের আল–বালাখিয়া এলাকায় ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি ব্যক্তি মারা গেছেন। খবর বাংলানিউজের। ওই কর্মকর্তা জানান, আল–শাতি শিবিরের বাসিন্দা সারা আবু জিয়াবও গাজা সিটিতে ইসরায়েলের আগের এক হামলায় আহত হওয়ার পর মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আবু জিয়াব গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল শিক্ষার্থী ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদের পঞ্চকবির গান
পরবর্তী নিবন্ধতুরস্কে সিরিজ গুলিতে নিহত ৮