সিএসইতে লেনদেন ১৯.৫২ কোটি টাকা

আজাদী ডেস্ক | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৯.৫২ কোটি টাকা। ১,৫০৮ টি লেনদেনের মাধ্যমে মোট ৪০.৪৫ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ১৩৮.০৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৪৫৩.৪২ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১১.৪২ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৫৯.২৭ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৬.৫২ পয়েন্ট বড়েছে, যা হলো ৭৮০.২১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ১৮.৪৮ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,৯১৯.৭১। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৯৫৫,২১১.২৭ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭২২,০১৬.৪৬ কোটি টাকা। সিএসইতে ৬১১ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯২ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১৪ টির, দাম কমেছে ৫৬ টি আর অপরিবর্তিত রয়েছে ২২টির।

পূর্ববর্তী নিবন্ধবিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’
পরবর্তী নিবন্ধআবদুল আল-সায়েদের ভারতীয় স্ত্রীকে নিয়ে কী বলেছিল পরিবার