ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উদ্যোগে কক্সবাজারে প্রকৌশলী ও ডিলারদের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজিম আলী। সভাপতিত্ব করেন পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ।
জিএম আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক খালেদা বেগম, বিএমসি বাংলাদেশের এমডি জসিম উদ্দীন খন্দকার, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল জুনায়েদ, এবিএম কামাল উদ্দিন ও জিএম আবদুর রহিম। ইঞ্জিনিয়ার ইশতিয়াক রায়হান মাহমুদ ডায়মন্ড সিমেন্টের গুণগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক সুবিধা তুলে ধরেন।
প্রধান অতিথি আজিম আলী বলেন, গুণগত মানসম্পন্ন সিমেন্ট উৎপাদন ও সরবরাহের মাধ্যমে দেশের নির্মাণশিল্পের উন্নয়নে কাজ করছে ডায়মন্ড সিমেন্ট। প্রকৌশলী ও ডিলারদের সহযোগিতায় নিরাপদ, টেকসই ও মানসম্মত অবকাঠামো নির্মাণে প্রতিষ্ঠানটি আরও ভূমিকা রাখতে চায়।সভাপতি আবদুল্লাহ আল ফরহাদ বলেন, আধুনিক নির্মাণশিল্পের চাহিদা বিবেচনায় ডায়মন্ড সিমেন্ট প্রযুক্তিনির্ভর ও মানসম্মত পণ্য বাজারজাত করছে। প্রকৌশলী ও ব্যবসায়ীদের সহযোগিতা ও আস্থার মাধ্যমে বাজারে ডায়মন্ড সিমেন্টের অবস্থান আরও সুদৃঢ় হবে।
আয়োজনে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের এজিএম মো. আমান উল্লাহ চৌধুরী, মকবুল হোসেন খন্দকার, সিনিয়র ম্যানেজার মো. মহসিন, ফজলুল কাদেরসহ ঢাকা, নরসিংদি, নারায়গঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কঙবাজার জেলার দুই শতাধিক প্রকৌশলী ও ডিলার। প্রেস বিজ্ঞপ্তি।












