ভিপি মোজাম্মেল হক পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কাফকো কর্মকর্তা ভিপি মোজাম্মেল হক পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ৩ নভেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক প্রফেসর আবুল কাশেম স্বাক্ষরিত বিদ্যালয় পরিচালনা কমিটির এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হোসেন, অভিভাবক প্রতিনিধি নয়ন দাশ ও প্রধান শিক্ষক (পদাধিকারবলে) সদস্য সচিব হিসেব মনোনয়ন দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধ করা না গেলে নগরী দ্রুত বাসযোগ্যতা হারাবে
পরবর্তী নিবন্ধদক্ষিণ চট্টগ্রামে বাণিজ্যের নতুন ঠিকানা উইকন সিটিজেন অ্যাভিনিউ মল