Lions International-এর সঙ্গে এপিক হেলথ কেয়ারের স্বাস্থ্যসেবা চুক্তি

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১০:৩০ অপরাহ্ণ

এপিক হেলথ কেয়ার লিমিটেড (Epic Health Care Limited) এবং Lions International District 315-B4, Bangladesh-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় Lions International District 315-B4, Bangladesh–এর ডিস্ট্রিক্ট বোর্ড মেম্বার এবং তাঁদের পরিবারের সদস্যরা এপিক হেলথ কেয়ারে উপভোগ করবেন বিশেষ ও এক্সক্লুসিভ স্বাস্থ্যসেবা সুবিধা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এপিক হেলথ কেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব টি. এম. হান্নান। তিনি বলেন, “মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এপিক হেলথ কেয়ারের অন্যতম লক্ষ্য। Lions International District 315-B4, Bangladesh–এর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে সংগঠনটির সদস্য ও তাঁদের পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।”

এ সময় আরও উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের ডি.জি.এম. জনাব ডা. সোমেন পালিত, ডেপুটি ম্যানেজার জনাব ইমতিয়াজ শানু, জনাব শাহরিয়ার ইসলামসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ।

অন্যদিকে, Lions International District 315-B4, Bangladesh-এর পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন। তিনি বলেন, “এপিক হেলথ কেয়ারের সঙ্গে এই সমঝোতা স্মারক আমাদের ডিস্ট্রিক্টের বোর্ড মেম্বার ও তাঁদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের নতুন সুযোগ তৈরি করবে। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লায়ন সাহেলা আবেদিন, লায়ন মাসুদ আহমেদসহ Lions International District 315-B4, Bangladesh–এর অন্যান্য সদস্যবৃন্দ।

এই সমঝোতা স্মারক উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্কের নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলে ইহুদি-আরব জোটের দাবিতে কয়েক হাজার মানুষের সমাবেশ