সংগঠনের প্রতি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে

গাউসিয়া কমিটি ইঞ্জিনিয়ার্স উইংয়ের অভিষেকে মনজুর আলম

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:১৫ পূর্বাহ্ণ

তরিকতের আদর্শ অটুট রেখে আধুনিক প্রযুক্তি ও শিক্ষার সমন্বয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ ইঞ্জিনিয়ারস উইং–এর অভিষেক অনুষ্ঠান ৩০ অক্টোবর নগরীর কপার চিমনি রেস্টুরেন্টের ভ্যালেন্সিয়া হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় দেড়শতাধিক প্রকৌশলী অংশগ্রহণ করেন। সেমিনার ও অভিষেক অনুষ্ঠান দুই পর্বের এ আয়োজনে অংশগ্রহণ করেন আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউসিয়া কমিটি এবং বিভিন্ন প্রফেশনাল উইংয়ের প্রতিনিধিবৃন্দ।

প্রথম পর্বে অনুষ্ঠানে আক্বিদা চর্চার মৌলিক বইসমূহের মধ্যে অন্যতম সদরুশ শরিয়াত, মূফতী আমজাদ আলী আযমী (রাহঃ) এর বিখ্যাত কিতাব ‘বাহারে শরীয়ত’ এর উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন আনজুমান রিচার্স সেন্টারের পরিচালক মাওলানা আবুল হাশেম আল কাদেরী। অনুষ্ঠানের আহবায়ক প্রকৌশলী গিয়াস কামালের স্বাগত বক্তবের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের সূচনা হয়। উন্মুক্ত সেশনে ক্রমান্বয়ে অংশগ্রহণ করেন ইঞ্জিনিয়ার্স এর প্রকৌশলী এন এম আল কাউসার, প্রকৌশলী মামুনুর রশীদ, ডক্টরস উইং এর ডাক্তার সায়েম, ল’য়ারস এর উইং এর এডভোকেট লিয়াকত আলী এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত স্টুডেন্ট প্রতিনিধিরা। অভিষ্ট লক্ষ্য অর্জনে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার উপর জোর দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। নবগঠিত ইঞ্জিনিয়ার্স উইং এর পক্ষ থেকে সাংগঠনিক পরিকল্পনা ও মিশন ভিশন নিয়ে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন প্রদান করেন ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনে আনজুমান–এ–রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মনজুর আলম মনজু । তিনি সবাইকে সাংগঠনিক দক্ষতা, স্বচ্চতা ও জবাবদেহিতা বজায় রেখে, সংগঠনের প্রতি নিবদিত প্রাণ হয়ে কাজ করার আহবান জানান। নতুন নেতৃত্ব গঠনে ইঞ্জিনিয়ার্স উইং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশা ব্যক্ত করেন। উনার অনুমোদনক্রমে ইঞ্জিনিয়ার্স উইং এর নব গঠিত দায়িত্বশীলদের শপথ পাঠ করান আনজুমান ক্যাবিনেট মেম্বার মোহাম্মদ হোসেন খোকন। উন্নয়ন ও মানবসেবায় প্রকৌশলীদের অবদানের কথা স্মরণ করে ও নতুন পর্ষদকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার এবং প্রতিনিয়ত বিজ্ঞান ও প্রযুক্তির যুগান্তকারী অবদান মানবসভ্যতার রূপরেখা ও গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন আনজুমান এডুকেশন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ নু ক ম আকবর হোসেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আনজুমান ট্রাস্টের ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ এবং মাসিক তরজুমানের নির্বাহী সম্পাদক অধ্যক্ষ আবু তালেব, আলহাজ হাসেম, আলহাজ আবদুল্লাহ, ইঞ্জিনিয়ার ফিরোজ আলম চৌধুরী, ইঞ্জিনিয়ার প্রফেসর জসীম উদ্দীন, ডাক্তার মাহাবুবুল আলম, প্রকৌশলী মহিউদ্দীন রুবেল, প্রকৌশলী সায়িদ কামাল, প্রকৌশলী আইউব আদর, প্রকৌশলী রায়হান, প্রকৌশলী ফাহিম এবং প্রকৌশলী মুশফিক প্রমুখ।

নবগঠিত ইঞ্জিনিয়ার্স উইং এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ বদরুদ্দোজা আনিসের সমাপনী বক্তব্য ও দাওয়াতে খায়ের স্ট্যাডিং কমিটির আহবায়ক মাওলানা অসিয়র রহমান আল কাদেরীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সমাপ্ত হয়, পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ কিয়াম পরিচালনা করেন যথাক্রমে প্রকৌশলী ইমতিয়াজ তুসার ও প্রকৌশলী মাসুদ ইলাহী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনৈতিক অবক্ষয় রোধে তাসাউফের চর্চা সবচেয়ে বেশি প্রয়োজন
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ দল