বাঁশখালীতে জেএসইউএসের এআই স্কিলস লিটারেসি প্রশিক্ষণ

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:১১ পূর্বাহ্ণ

প্রযুক্তি নির্ভরতা ছাড়া আমাদের দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন সহজ নয়। বিশ্বব্যাপী প্রযুক্তি খাতে দিন দিন আমূল পরিবর্তন সাধিত হচ্ছে। এআই লিটারেসির ব্যাপারটাও তেমনি একটি সময়োপযুগী পদক্ষেপ। আমরা মনে করি আগামীদিনের সুন্দর মানব কল্যাণমূখী ভবিষ্যত গঠনে জেএসইউএসের কর্মীরাও পিছিয়ে থাকবে না। তাই ব্র্র্যাক লার্নিং ডিভিশনকে অবশ্যই আমরা সাধুবাদ জানাতে চাই এ ধরণের নান্দনিক কাজে জেএসইউএসকে সম্পৃক্ত করা হয়েছে।

ব্র্যাক লার্নিং ডিভিশনের এপিবিএন প্রকল্পের প্রত্যক্ষ সহায়তায় যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে “AI Skills Literacy” প্রশিক্ষণ গত ৩১ অক্টোবর বাঁশখালীতে জেএসইউএস আরডিটিসিতে সকাল ১০ টা থেকে বিকেল ৫টা অবধি জেএসইউএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীনের সভাপতিত্বে সম্পন্ন হয়। প্রশিক্ষণ শুরুর প্রাক্কালে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেএসইউএস প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা উপদেষ্টা–পরিচালক (এসডিপি) কবি ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীন উপরোক্ত মন্তব্য করেন। দুপর্বে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন ব্র্যাক লার্নিং ডিভিশনাল এআই ট্রেনার মামুন–অর–রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেএসইউএস সহকারী (মাইক্রোফিন্যান্স) পরিচালক মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক–মাইক্রোফিন্যান্স (দাবি) বাঁশখালী শাখার একাউন্টস অফিসার।

জেএসইউএস মিল অফিসার রাজেশ রতন মল্লিকের সঞ্চালনায় দিনব্যাপী এ প্রশিক্ষণে লিটারেসির ওপর এনজিও কার্যক্রমে এআই ব্যবহারের আওতায় ইমেজ তৈরি, রিপোর্ট তৈরি, অডিও ভিজ্যুয়াল, আইডিয়া জেনারেশন, ডেটা মাস্কিং (হাইডিং)। এতে প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন প্রোগ্রাম ম্যানেজার (এডুকেশন) ও কোরবানীগঞ্জ শাখা ব্যবস্থাপক মুনজিলুর রহমান, জেএসইউএস বাঁশখালী শাখা ব্যবস্থাপক বিপ্লব কান্তি বিশ্বাস, মনসুরাবাদ শাখা ব্যবস্থাপক সুমন কান্তি দেব, পটিয়া শাখা ব্যবস্থাপক রূপক কান্তি দাশ, চান্দগাঁও শাখা ব্যবস্থাপক অনিল বরণ দাশ। প্রধান কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মো. রুবেল। সংস্থার বিভিন্ন শাখার কর্মীদের মধ্যে ছিলেন মো. আবদুল আজিজ, বাবুল দে, অজিত দাশ, পার্বতী চক্রবর্তী, মো. সালাহ উদ্দিন, লায়লা আক্তার, রুমা আক্তার, মো. রমজান আলী, পুলক দাশ, মাইনাতুল জান্নাত, উৎস তালুকদার, মো. ফোরকান, হেনা আক্তার প্রমুখ। প্রশিক্ষণ শেষে জেএসইউএস নির্বাহী পরিচালক কর্তৃক প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুখের দেশ ভুটান
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ফার্মেসিকে জরিমানা