এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এবার চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী ছিল ২৮৩ কলেজের ৯৯ হাজার ৮৭৯ জন ছাত্রছাত্রী। গতবার (২০২৫) শতভাগ পাস করা চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৮টি।
এবার এইচএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ পাস করা চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ১৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এছাড়া ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৪৪ জন পরীক্ষার্থী, কাফকো স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ১৭ জন পরীক্ষার্থী, কোয়ান্টাম কসমো কলেজ থেকে অংশ নেওয়া ৬০ জন পরীক্ষার্থী, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের ৬ জন পরীক্ষার্থী এবং লিডার্স স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেওয়া ৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে।











