বোয়ালখালী ফুটবল একাডেমির বার্ষিক সম্মেলন

| শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ

বোয়ালখালী ফুটবল একাডেমির ২০২৬–২০২৮ মেয়াদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব আবু আকতারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম। সকল সদস্যদের সিদ্ধান্ত নিয়ে সম্মেলনে প্রেস ক্লাবের সভাপতি ও একাডেমি উপদেষ্টা মো. সিরাজুল ইসলাম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন। ৭১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব আবু আকতার এবং সাধারণ সম্পাদক হয়েছেন জাতীয় ফুটবল খেলোয়াড় তৌহিদুল আলম। কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন চট্টগ্রাম জেলা রেফারি ও ক্রীড়া সংগঠক হেলাল উদ্দিন টিপু, সহসভাপতি পদে আবুল হাশেম মতি, ইয়াসিন আলী, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, কাজী জসিম উদ্দিন, মো. নাজিম উদ্দিন, মীর মোহাম্মদ হারুন, জাফর ইকবাল, মো. ইউনুচ, মো. লোকমান (কান্তরি), হাফিজুর রহমান খোকন, মহসিন খোকন, মো. লোকমান ও কপিল উদ্দিন চৌধুরী, সহ–সাধারণ সম্পাদক হিসেবে সুজন পৌরহিত দেবু, যুগ্ম সম্পাদক শামশুল আলম এবং সহ যুগ্ম সম্পাদক মো. রিপন। এছাড়া কমিটিতে বিভিন্ন পদে আছেন একরামুল হক বাপ্পী, কেলভেন,মো. নাজিম উদ্দিন (কান্তরি), মো. সৌরভ জাহেদ, শাখাওয়াত হোসেন হাসান, মো. জোনায়েদ হোসেন, মারুফ উল হুদা আসিফ, আবরার ইমন, প্রলয় চৌধুরী মুক্তি, ইমনানুল হক জিকু, সৈয়দ জসিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকমনওয়েলথ কাবাডির সেমি-ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধসিসিএল আন্তঃক্লাব ক্রিকেট সিক্সেস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী আজ