নানুপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৩৪ পূর্বাহ্ণ

সরকার ঘোষিত ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্দেশনায় ও ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। নানুপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ঢালকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত মঙ্গলবার এ কর্মসূচি উদ্বোধন করা হয়।

কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী। ফটিকছড়ির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের দিকনির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহিমের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানুপুর আবু সোবহান উচ্চ বিদ্যালয়ের সভাপতি মির্জা মো. আকবর। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আজিজুর ইসলাম।

নানুপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. তৌহিদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাকিব সিদ্দিকী, মাওলানা মো. ইউনুচ, মো. ইউনুচ, পলাশ কুসুম বড়ুয়া, ডা. খায়েজ আহমদ, মঈনুদ্দিন নূরানী, সফিউল আজম, আবুল কালাম, মো. সোলেমান, আফাজুর রহমান, মোহাম্মদ মিনহাজ, মঈন উদ্দিন, আজিজুর রহমান কাসেম, আহমদ ছাফা, মো. রমজান আলী, মো. জসিম, নুরুন্নবী, শারমীন খাতুন লাভলী, সামসুর নাহার, নার্গিস আক্তার এবং মানবিক টিম নানুপুরের সদস্যবৃন্দ। কর্মসূচি পরিদর্শন করেন ইউএনও সাঈদ মো. ইব্রাহিম ও সহকারী কমিশনার ভূমি রহমত উল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীল মারজিন বিহারে উৎসব
পরবর্তী নিবন্ধকলাবাগানে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু