হামিদুর রহমান

| বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে টানা ৫৮ বছর ঠিকাদার হিসেবে কাজ করা হামিদুর রহমান গতকাল মঙ্গলবার ভোরে নগরীর বাদুড়তলা হারেছ শাহ লেনের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক আত্মীয়–স্বজন রেখে যান। গতকাল বাদ জোহর নগরীর জঙ্গিশাহ মসজিদে প্রথম জানাজা এবং বোয়ালখালীর পশ্চিম চরণদ্বীপ নজর মোহাম্মদ মসজিদে রাত ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হামিদুর রহমান ১৯৬৬ সালে দুবাই প্রবাসী হন। তিনি সেখানে নির্মাণ ঠিকাদার হিসেবে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের জুলাই পর্যন্ত প্রবাসে ছিলেন। তার হাত ধরে কয়েক হাজার বাঙালি সংযুক্ত আরব আমিরাতে যান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅ্যাডভোকেট কামাল চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম