ছড়া আমার রাতের শেষে ভোর,
ছড়া আমার নিজ দু’হাতে খোলে আলোর দোর।
ছড়া আমার দুলিয়ে মাথা পড়া,
ছড়া আমার খুবই মজার মায়ের হাতের বড়া।
ছড়া আমার লাল ও সবুজ টিয়া,
ছড়া আমার বর্ণমালা নামতা ও শতকিয়া।
ছড়া আমার বিদ্যালয়ের পাঠ,
ছড়া আমার বিকেল বেলা খেলার সবুজ মাঠ।
ছড়া আমার নদী নায়ের পাল,
ছড়া আমার ভাদর মাসের হলুদ পাকা তাল।
ছড়া আমার সবুজ নিমের পাতা,
ছড়া আমার রঙ তুলিতে আঁকার রঙিন খাতা।
ছড়া আমার ছন্দ মাত্রা মিল,
ছড়া আমার হাসি খুশি আনন্দ ঝিলমিল।
ছড়া আমার নিষ্টায় অটল থির,
ছড়া আমার ডর ভয়হীন উদ্ধে রাখে শির।









