আনোয়ারা উপজেলায় মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্প্রতি মাস্টার সৈয়দুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত, ২০২৬ সালের এসএসসি এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মোট ৪০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে একজন অসুস্থ রোগীকে হুইল চেয়ার এবং শিলাইগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি ফ্যান প্রদান করা হয়।
এতে অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রশিদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আনোয়ারা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান মোহাম্মদ হাসান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন, আনোয়ারা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরোজ আহমদ, আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক স্বপুর কান্তি মহাজন, সালাম সিদ্দিক, মাহাতা পাটনিকোটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল কাদের, মোরশেদ হোসেন, সাজ্জাদ হোসেন ও হিজবুল্লাহ সোহেল।
উপস্থিত ছিলেন পাহাড়তলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. মকছুদর রহমান চৌধুরী, মুজিবর রহমান চৌধুরী, মো. আবদুল মান্নান, মো. লোকমান চৌধুরী, সেকান্দর হায়াত খান, মাস্টার আবদুর রহিম, মুহাম্মদ মোতাহেরুল ইসলাম, মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মহাসচিব মো. শহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।












