দেখলে শোভা অপরূপা
চোখ জুড়িয়ে যায়,
যেদিক তাকাই রূপের শোভায়
মনটা শান্তি পায়।
দেশ মা আমার জন্মভূমি
তুমি সেরা হও,
তুমি আমার হৃদয় জুড়ে
সুখের কথা কও।
কোথায় গেলে শান্তি মেলে
কোথাও না তা পাই,
তুমি ছাড়া এই জগতে
আর কোথাও যে নাই।
মজনু মিয়া | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৪০ পূর্বাহ্ণ
