ছোট্ট তারা

ইসমত আরা কোহিনূর | বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৩৭ পূর্বাহ্ণ

এই তো ছিলো কোথায় গেলো জ্বলজ্বলে ঐ তারাটা

মিট মিট করে হাসছিলো সে ঘুমিয়ে আছে পাড়াটা

নিদ্রা গেছে হাওয়া খেতে চোখ দুটো তাই খোলা

নির্ঘুম এই রাতের কাব্য না হয় থাকুক তোলা

আঁধার ফুঁড়ে জাগলো আলো শুক্লা তিথির রাতে

দূর আকাশের ছোট্ট তারা হাসছিলো কার সাথে!

চাঁদ মামাটা কোথায় গেলো আকাশটা আজ ফাঁকা

রাতদুপুরে তাই কিরে তুই এক্কেবারেই একা।

শুক্লা তিথির মায়াবী রূপ, আসে না তো রোজ রোজ

ভয় পাবি না আমি আছি আসিস্‌ তুই হররোজ

আকাশ ভূমে বলবো কথা, খুলবো মনের খাতা

তোর ও আমার গল্পগুলো একটা সুতোয় গাঁথা।

পূর্ববর্তী নিবন্ধএসএসসিতে ২ বিষয়ে অকৃতকার্যদের ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধমা