দফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে

হুতি হামলার আতঙ্ক

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৩৩ পূর্বাহ্ণ

ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠীর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে নিরাপত্তায় চরম ঝুঁকির মুখে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কড়া নিরাপত্তায় একাধিক বাঙ্কারের সুবিধা থাকা রাজপ্রাসাদে দফায় দফায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’–এর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। গত ৬ অক্টোবর একটি জাতীয় রক্তদান কর্মসূচির পর থেকে যুবরাজকে আর জনসম্মুখে দেখা যায়নি। যুবরাজের সুরক্ষায় নিয়োজিত কর্মকর্তারা জানান, ইরানুসমর্থিত হুতিদের সঙ্গে লড়াই তীব্র হওয়ায় তার নিরাপত্তা রক্ষায় কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে লোকচক্ষুর আড়ালে রেখে বিশেষভাবে প্রশিক্ষিত একটি বাহিনী তার নিরাপত্তার দায়িত্বে রয়েছে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না : আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধঅনাথ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ