নানা বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল নগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মো. শাহাদাত হোসেন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চমাশিহা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া। সভায় ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠার ইতিহাস ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সুলতানা রুমা আলম, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আকরাম পারভেজ, উপাধ্যক্ষ প্রফেসর মো. আলি হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মনোজ কুমার বড়ুয়া, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, চট্টগ্রাম ক্লাব লিমিটেড এর ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারি (ডোনার) মো. শহীদ উল্লাহ, জয়েন্ট জেনারেল সেক্রেটারি মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগীর, কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য মো. হারুন ইউছুফ, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. তারিকুল ইসলাম তানভীর, মো. সাইফুল আলম, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. মো. ইউসুফ, পরিচালক (প্রশাসন) ডা. মো. মহিউদ্দিন, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন প্রমুখ ।
প্রধান অতিথি সিটি মেয়র ডা. মো. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ বাংলাদেশে অন্যমত বেসরকারী মেডিকেল কলেজ হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এই মেডিকেল কলেজের অধীনে পরিচালিত ডেন্টাল ইউনিটও এই ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখবে বলে আমরা আশা রাখি। তিনি ডেন্টাল ইউনিটের ফাউন্ডেশন ডে উপলক্ষ্যে ছাত্র–ছাত্রী, শিক্ষক–শিক্ষিকা ও পরিচালনা পরিষদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, এই হাসপাতাল প্রতিষ্ঠায় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। অবদান রয়েছে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী, বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ অনেকের। সবার অবদানকে স্বীকার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে গুণীদের কদর করা না হলে গুণীজন জন্মায় না।
গেস্ট অব অনারের বক্তব্যে দৈনিক আজাদী সম্পাদক এম. এ. মালেক বলেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই হাসপাতালের অন্যতম প্রকল্প ক্যান্সার হাসপাতাল ইতোমধ্যে ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবায় যথেষ্ট সুনাম অর্জন করেছে। নতুন এই ডেন্টাল ইউনিটও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি ডেন্টাল ইউনিটের ফাউন্ডেশন ডে উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ফাউন্ডেশন ডে উপলক্ষ্যে দিন ব্যাপী অনুষ্ঠান মালায় বৈজ্ঞানিক সেমিনার ও ছাত্র–ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের ছাত্র–ছাত্রী, শিক্ষক–শিক্ষিকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের ডেন্টাল সার্জনগণ অংশগ্রহণ করেন।











