আকবরশাহে উদ্ধার হওয়া ১০টি মোবাইল মালিকদের ফেরত দিল পুলিশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৫৪ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানা এলাকায় ছিনতাই হওয়া ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার উদ্ধার হওয়া এসব মুঠোফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ জানায়, গত কয়েক দিনে আকবরশাহ্‌ থানা এলাকা থেকে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল সিএমপির উপ–পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজের হোছাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমরের উপস্থিতিতে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সিডিএর মাস্টারপ্ল্যান প্রণয়নে অংশীজনদের মতবিনিময়
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার