ইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষায় চীনা ল্যাব নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

| শনিবার , ১০ অক্টোবর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য তৈরি স্মার্টফোন, ক্যামেরা এবং কম্পিউটারের মতো ইলেকট্রনিক ডিভাইসগুলোর পরীক্ষার কাজ থেকে সব চীনা ল্যাবকে নিষিদ্ধ করার প্রস্তাব এনেছে মার্কিন ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। বুধবার তারা জানিয়েছে, এ বিষয়ে তারা আগামী ২৯ অক্টোবর ভোটাভুটি করবে। এর মাধ্যমে বেইজিংকে চাপে রাখার লক্ষ্যে নেওয়া তাদের আগের পদক্ষেপগুলোর পরিধি আরও বাড়তে যাচ্ছে। এফসিসি জানিয়েছে, চীনসহ যেসব দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারগুলোকে পারস্পরিক সুযোগ–সুবিধা দেয় না, সেসব দেশের পরীক্ষাগার ও সার্টিফিকেশন সংস্থগুলোকে তারা এ কার্যক্রমে নিষিদ্ধ করবে। খবর বাংলানিউজের। এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার জানিয়েছেন, ২০২৫ সালে ৮২ শতাংশ ইলেকট্রনিক ডিভাইসের পরীক্ষা করা হয়েছিল চীনে, অথচ যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই। এফসিসির এ নিষেধাজ্ঞা ২০২৮ সালের ডিসেম্বরে কার্যকর হওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকনকচাঁপার চাওয়া ‘এন্ড্রু কিশোর’ এর নামে হোক স্টেডিয়াম
পরবর্তী নিবন্ধইস্তাম্বুলে ভবন ধসে শিশুসহ নিহত ৫